হাতে মেয়োনিজ তৈরি করার টিপস কোনো প্রকার ব্লেন্ডার ছাড়া|
স্টফুডের সাথে মেয়োনিজ ছাড়া যেন চলেই না। বিকালে চায়ের আড্ডাতে ফ্রেঞ্চ ফ্রাই বা স্যান্ডউইচ আছে, কিন্তু কীসের যেন একটা কমতি! ঠিক, মেয়োনিজ থাকলে নাস্তার টেবিল একদম পরিপূর্ণ হতো, তাই না? কিন্তু বাইরে থেকে কেনা এক বোতল মেয়োনিজের দাম তো অনেক, আবার মান নিয়েও মনে প্রশ্ন থেকে যায়। অনেক বাসায় সকালের নাস্তাতে টোস্ট বা পাউরুটির সাথে মাখিয়ে খেতে মেয়োনিজ ব্যবহার করা হয়। আবার আমার মতো অনেকেই আছে যারা শুধু শুধুই মেয়োনিজ খেতে পছন্দ করে। কিন্তু বাসায় তৈরি করতে গেলে অনেক সময় ঠিকমতো হয় না বা ফেটে যায়, আবার কখনো তেল বেশি হয়ে যায়। চলুন জেনে নেই পারফেক্ট মেয়োনিজ-এর রেসিপি তৈরির পদ্ধতি।
পারফেক্ট মেয়োনেজ তৈরির রেসিপি
উপকরণ
• ডিম– ১টি
• সাদা সরিষার গুঁড়ো- ১/২চা চামচ
• সাদা গোলমরিচের গুঁড়ো- ১/২চা চামচ
• লেবুর রস- ১টেবিল চামচ
• চিনি– ১/৪চা চামচ
• লবণ- সামান্য
• তেল- ৩ বা ৪কাপ

Comments
Post a Comment