#সিদল_শুঁটকির_বড়া😍

 



রেসিপি 💜
💜চেপা-সিদল শুটকির বড়া
🌹( আমি এখানে সুটকি নিছি ১০ টি,,রসুন ৪ টি,,পিয়াজ ১০ টি,,শুকনা মরিচ ৫০ টি ☺,,,,আপনারা চাইলে আপনাদের পরিমান মতো নিবেন। )🌹
শুকনা মরিচ,,সিদল-চেপা শুটকি,,রসুন,,পিয়াজ পরিমানমত নিন।এখন সব উপকরণ একে একে পাটায় বেটে একটি বাটিতে নিন,,👍
১/২ কাপ পানি দিয়ে ভালো করে একটি চামচের সাহায্যে সব কিছু এক সাথে মিশিয়ে নিন,,,
এখন চুলায় একটি কড়াই এর মাঝে অল্প কিছু তেল দিয়ে এই তেল গরম হলে বেটে রাখা শুটকির মিশ্রণ গুলো দিয়ে ৭-৮ মিনিট জাল দিয়ে পানি শুকিয়ে নামিয় নিন।👍
এখানে আমি কচুপাতা নিয়েছি কারন আমি জালি কুমড়োর পাতাটা পাইনি,,সব চাইতে মজা বেশি জালি কুমড়োর পাতা দিয়ে,,এ ছারা লাউপাতা,পুইশাকপাতা দিয়েও বানানো যায়,,যার কাছে যে পাতা ভালো লাগবে সে সেই পাতাটা নিয়ে নিবেন,,,👌
পাতাগুলো ভালো করে ধুয়ে নিবেন যেন ছিরে না যায়,,আমি যে ভাবে পাতার ডোগা গুলো গোরা থেকে কেটেছি সেই ভাবে কেটে নিবেন,,👍
বড় পাতা হলে একটি করে পাতা নিলেই হবে একটি বড়ার জন্য,,আর যদি ছোট পাতা হয় তবে দুটি পাতা নিবেন,,👍
এখন পাতারর মাঝখানে ভেজে রাখা শুটকির পেস্ট গুলো পরিমান মতো দিয়ে এপাশ ওপাশ ভালো করে ভাজ দিয়ে সুতার সাহায্যে বেধে ভাজ করে নিবেন যেন শুটকি কোন পাশ দিয়ে বের হয়ে না যায়,,,👌
এখন একটি ননস্টিক প্যান এ কিছু তেল দিয়ে তেলটা গরম হলে চুলার জাল মিডিয়াম থেকে একটু কম রেখে একটা একটা করে সবগুলো বড়া তেলে ছেরে দিয়ে সময় নিয়ে ভাজতে হবে,তাহলে ভালো ভাবে ভিতর বাহির ভাজা হবে,,👍
আর হে আপনারা যদি একটু বেশি করে বানিয়ে ৩-৪ দিন রেখে খেতে চান তবে পুরোপুরি ভাজবেন না,আধা ভাজা করে ঠানডা হলে একটি বক্সে বরে নরমাল ফ্রিজে রেখে দিবেন।পরে খাওয়ার সময় ভেজে নিলেই হবে 😊😊,,





Comments